কুরআন থেকে
রহমানের (আসল) বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে ব...

হাদিস থেকে
যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়।
নির্বাচিত বইসমূহ
সিয়াম: রোযাদারের ঢাল স্বরূপ
লিখেছেন মুহাম্মাদ সাইফুল্লাহ আহমাদ কারীম   

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সমস্ত প্রশংসা বিশ্বজাহানের একমাত্র প্রতিপালক আল্লাহর জন্য। যিনি রামাদান মাসে পবিত্র কুরআন নাযিল করেছেন, এবং এ মাসের সিয়াম আমাদের উপর ফরয করে দিয়েছেন। সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এবং তার পরিবার-পরিজন ও সকল সাহাবীর প্রতি।

পবিত্র রামাদান মাসের ফযিলত:
রামাদান মাসের অনেক ফযিলত ও মর্যাদার কথা পবিত্র কুরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সহিহ হাদীসে বর্ণিত হয়েছে, নিম্নে এ প্রসঙ্গে কিছু কথা আমরা তুলে ধরলাম:

বিস্তারিত ...
 
নামায রোযার হাকীকত
লিখেছেন সাইয়েদ আবুল আ'লা মওদূদী   
 Download নামায রোযার হাকীকত
File Size:194.97 Kb

ইবাদাত

'ইসলামের হাকীকত' গ্রেন্থর শেষ প্রবন্ধে 'দ্বীন' ও 'শরীয়াত' এ শব্দ দু'টির প্রকৃত অর্থ এবং ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। এখানে আমি 'ইবাদাত' শব্দটির বিস্তারিত অর্থ আপনাদের সামনে পেশ করবো। এ শব্দটি সর্বসাধারণ মুসলমান প্রায়ই বলে থাকে ; কিন্তু এর প্রকৃত অর্থ অনেকেই জানে না। আল্লাহ তায়ালা কুরআন শরীফে বলেছেনঃ

"আমি জিন ও মানব জাতিকে কেবল আমারই ইবাদাত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি।" (সূরা আয যারিয়াতঃ ৫৬)

এ থেকে নিসন্দেহে বুঝা গেল যে, মানুষের জন্ম, জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য আল্লাহ তায়ালার ইবাদাত এবং বন্দেগী ছড়া আর কিছুই নয়। এখন আপনারা সহজেই বুঝতে পারেন যে, 'ইবাদাত' শব্দটির প্রকৃত অর্থ জেনে নেয়া আমাদের পক্ষে কতখানি জরুরী। এ শব্দটির অর্থ না জানলে যে মহান উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করা হয়েছে তা আপনি কখনই লাভ করতে পারেন না। আর যে বস্তুু তার উদ্দেশ্য লাভ করতে পারে না তা ব্যর্থ ও নিষ্ফল হয়ে থাকে।

বিস্তারিত ...