|
রাসায়েল ও মাসায়েল ৬ষ্ঠ খন্ড |
|
|
|
লিখেছেন সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী
|
|
Monday, 28 February 2011 |
|
পাতা 64 মোট 74
<h1>৬২। স্তনের দুধ পানে বিয়ে হারাম হওয়া</h1>
প্রশ্ন : দুই ভাই এর মধ্যে বড় জনের এক সন্তান হলো। এক মাস পরে ছোট ভাই এর একটি ছেলে জন্ম নিলো। বড় ভাই এর ছেলে ভূমিষ্ট হওয়ার দু'মাসের ভেতরে তার চাচির দুধ পান করলো। ছোট ভাই এর একই স্ত্রীর পর পর আরো তিনটি ছেলে হলো এবং চতুর্থবার আট বছর পর একটা মেয়ে ভূমিষ্ট হলো। এখন প্রশ্ন হলো, বড় ভাইয়ের যে ছেলে আট বছর আগে চাচির দুধ পান করেছিলো, তার সাথে ছোট ভাইয়ের এই কনিষ্ঠতমা কন্যার বিয়ে হতে পারে কিনা? এ অঞ্চলে এ ধরণের দু'তিনটি বিয়ে হওয়ার দৃষ্টান্ত রয়েছে। লোকে বলে, শুধুমাত্র এক সাথে দুধ পান করা ছেলে মেয়ের বিয়ে নিষিদ্ধ। আগে পাছে জন্ম নেয়া ছেলে মেয়ের বিয়ে নাকি চলে।
জবাব : একটি ছেলে যখন কোনো মহিলার দুধ পান করে, তখন সেই মহিলা ঐ ছেলের দুধমাতা হয়ে যায়। এই দুধমায়ের সকল মেয়ে ঐ ছেলের দুধবোন হয়ে যায়। রসূল সা. বলেছেন :
-----------------------------------------------
"জন্মগত কারণে যেসব আত্মীয়ের সাথে বিয়ে হারাম দুধপানজনিত কারণেও সেইসব আত্মীয়ের সাথে বিয়ে হারাম।"
এজন্য কোনো ব্যক্তির জন্য তার সকল সহোদর বোন যেমন হারাম, সকল দুধবোনও তেমনি হারাম। শুধুমাত্র এক সাথে জন্ম নেয়া ও এক সাথে দুধ খাওয়া বোনই যেমন সহোদর বোন নয় বরং মায়ের পেট থেকে জন্ম নেয়া সকল বোনই সহোদর বোন, তেমনি দুধ খাওয়ার মেয়েদের মধ্যে এক সাথে দুধ খাওয়া বোনই শুধু দুধবোন নয়, বরং দুধমায়ের গর্ভজাত সকল মেয়েই দুধবোন। যেহেতু এটা একটা স্বত:সিদ্ধ দিব্য সত্য, তাই প্রাচীন ইমামগণ এ ব্যাপারে পুরোপুরি একমত। এটা একেবারেই ভুল কথা, ছেলে যে মেয়ের সাথে দুধ খায়, শুধু সেই মেয়েই তার জন্য হারাম এবং ঐ মেয়ের অন্যান্য বোনকে বিয়ে করা তার জন্য জায়েয। দুধবোন হওয়ার জন্য এক মায়ের দুধ একই সাথে খাওয়া শর্ত নয়। একই মহিলা বিভিন্ন সময়ে সময়ে যেসব শিশুকে দুধ খাওয়ায়, তারা সবাই দুধভাই ও দুধবোনে পরিণত হয়।
আপনার চিঠি থেকে এ কথা জেনে অবাক হয়ে গেলাম যে, এমন ছেলেমেয়ের বিয়ে হওয়া দু'তিনটি দৃষ্টান্ত আপনার জানা আছে, যারা এক সাথে না হলেও ভিন্ন ভিন্ন সময়ে একই মায়ের দুধ খেয়েছে। বিশ্বাস হতে চায় না যে, এমন ঘটনা সত্যিই ঘটে থাকে। কিন্তু যদি এমনই ঘটেই থাকে, তাহলে এটা একটা চরম দু:খজনক ও লজ্জাকর পরিস্থিতির নির্দেশ করে। এর সুস্পষ্ট অর্থ দাঁড়ায় এই যে, আমাদের মুসলমান সমাজ ইসলাম সম্পর্কে একো অচেতন ও উদাসীন হয়ে গেছে যে, নিষিদ্ধ মেয়েদের সাথেও তারা বিয়ে সম্পন্ন করতে কুণ্ঠিত হয়না। এ ব্যাপারে তাদের নিজেদের যেমন শরিয়তের জ্ঞান নেই, তেমনি কোনো আলেমের কাছে জানতে যাওয়ারও চেষ্টা করেনা। [তরজমানুল কুরআন, ডিসেম্বর ১৯৫৩]
|
|
সর্বশেষ আপডেট ( Friday, 04 March 2011 )
|