|
লিখেছেন অধ্যাপক গোলাম আযম
|
|
Saturday, 14 April 2007 |
|
পাতা 13 মোট 26
১২. মাক্কী ও মাদানী সূরার সংখ্যাক) মোট ১১৪টি সূরার মধ্যে ১৭টি সূরা সম্পর্কে মতভেদ দেখা যায় । এর মধ্যে ৫টি সূরা নিয়ে ব্যাপক মতভেদ আছে । বাকী ১২টির মধ্যে অধিকাংশের মতে ৪টি মাদানী ও ৮টি মাক্কী ।
১. যে ৫টি সূরা সম্পর্কে ব্যাপক মতভেদ আছে --- আল বাইয়েনাহ (৯৮), আল আদিয়াহ (১০০), আল মাউন (১০৭), আল ফালাক (১১৩ ) ও আন নাস (১১৪)।
২. অধিকাংশের মতে যে ৪টি সূরা মাদানীঃ
আর – রাদ(১৩), আর- রাহমান (৫৫), আদ- দাহর (৭৬) ও আল যিলযাল (৯৯)।
৩. অধিকাংশের মতে যে ৮টি সূরা মাক্কীঃ
আত- তীন (৯৫) , আল কদর (৯৭), আত- তাকাসুর (১০২), আল- আসর (১০৩),আল কুরাইশ (১০৬), আল কাউসার (১০৮),আল কাফিরুন (১০৯) ও আল ইখলাস(১১২)।
খ) তাফহীমুল কুরআনে সূরাগুলোর ভুমিকায় মাওলানা মওদূদী (রঃ) সুরাসমূহের নাযিল হবার সময় নিয়ে যে গবেষণামূলক আলোচনা করেছেন তাতে মাত্র ২৫টি সূরা মাদানী বলে প্রমাণিত হয় । সে হিসেবে ১১৪- ২৫=৮৯টি সূরাই মাক্কী বলে সাব্যস্ত হয়। অবশ্য তিনি তাফহীমে ৫৫ও ৯৯নং সূরার শিরোনামে মাদানী লিখেছেন ----যদিও গবেষণার মাক্কী প্রমাণ করেছেন । আবার ১০নং সূরার শিরোনামে মাক্কী লিখেও গবেষণায় মাদানী প্রমাণ করেছেন । কিন্তু তাঁর তরজমায়ে কুরআন মজীদে ১৩ ও ৭৬নং সূরার শিরোনামে মাদানী লিখেছেন।
গ) অধিকাংশের মতে ,২৮টি মাদানী সূরা এবং ৮৬টি মাক্কী সূরা । মাওলানা মওদূদী তাফহীমে ২৭টি এবং তরজমায়ে কুরআনে মজীদে ২৯টি সূরার শিরোনামে মাদানী লিখেছেন ।
ঘ) কুরআনের শেষ দু পারায় অধিকাংশ মাক্কী সূরা রয়েছে। ২৯ পরার ১১টি সূরার সবই মাক্কী এবং আমপারার ৩৭ টির মধ্যে ৩৪টিই মাক্কী । মোট ৮৯টি মাক্কী সূরার ৪৫টি শেষ দু পারায় এবং বাকী ৪৪টি সমগ্র কুরআনে ছড়িয়ে আছে।
ঙ) কতক সূরার প্রথম ভাগ মাক্কী হওয়ায় পরবর্তী অংশ মাদানী হওয়া সত্ত্বেও মাক্কী হিসেবে পরিচিত । যেমন সূরা মুযযাম্মিল ।
|
|
সর্বশেষ আপডেট ( Monday, 09 November 2009 )
|