|
লিখেছেন অধ্যাপক গোলাম আযম
|
|
Saturday, 14 April 2007 |
|
পাতা 10 মোট 26
৯.মাক্কী সূরার বৈশিষ্ট্য (হিজরাতের পূর্বে অবতীর্ণ)
ক) প্রথম দিকের সূরার বৈশিষ্ট্যঃ
১. রাসূলকে দেয়া বিরাট দায়িত্ব পালনের উপযোগী উপদেশ।
২. জীবন ও জগত সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণার অপনোদন ও সঠিক বিশ্বাস সৃষ্টির চেষ্টা , ইসলামের বুনিয়াদী শিক্ষাকে বিভিন্ন ভাবে পেশ করা ---তাওহীদ ,রিসালাত ও আখিরাতের বেশি চর্চা।
৩. মানুষের ঘুমন্ত বিবেক ও নৈতিকতাবোধ জাগ্রত করে চিন্তাশক্তিকে সত্য গ্রহণে উদ্বুদ্ধ করা ।
৪. প্রাথমিক সূরাগুলোর ভাষা স্বচ্ছ, ঝর্ণাধারার মত ঝরঝরে , ছোট ছোট ছন্দময় আয়াত ; অত্যন্ত আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী , সহজে মুখস্ত হবার যোগ্য ,অতি উন্নত সাহিত্য ।
খ) মাক্কী সূরা ব্যক্তি গঠনের হেদায়াতপূর্ণ ---তাতে সমাজ ও রাষ্ট্র গঠনের আইন বিধান নেই । শুধু শেষ দিকে সমাজ গঠনের ইংগিতমূলক কথা ‘ম্যানিফেস্টো ’ আকারে আছে । অতীতে বিভিন্ন জাতির নিকট নবীর আগমন ---নবীর প্রতি জনগণের আচরণের ভিত্তিতে তাদের উথান পতনের বর্ণনা (ইতিহাস জানার জন্য নয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের জন্য)।
গ) কাফির ও মুশরিকদের বিরোধিতার বিভিন্ন অবস্থায় ধৈর্যের উপদেশ বিরোধিতার জবাব ও মোকাবেলা করার পন্থা।
|
|
সর্বশেষ আপডেট ( Monday, 09 November 2009 )
|