সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
সুরা আল ফাতিহা
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَ﴾
১) প্রশংসা   একমাত্র আল্লাহর জন্য   যিনি নিখল বিশ্ব –জাহানের রব,  
﴿ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ ۙ‏﴾
২) যিনি পরম দয়ালু ও করুণাময়  
﴿ مٰلِكِ يَوۡمِ الدِّيۡنِ﴾
৩) প্রতিদান দিবসের মালিক ৷  
﴿ اِيَّاكَ نَعۡبُدُ وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُ ؕ‏﴾
৪) আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং   একমাত্র তোমারই কাছে সাহায্য চাই  
﴿ اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَ ۙ‏﴾
৫) তুমি আমাদের সোজা পথ দেখাও,  
﴿ صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ‏﴾
৬) তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ,  
﴿ غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ ‏﴾
৭) যাদের ওপর গযব পড়েনি এবং ১০   যারা পথভ্রষ্ট হয়নি ৷