সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আদ দুখান
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿حٰمٓ﴾
১) হা-মীম৷  
﴿ وَالۡكِتٰبِ الۡمُبِيۡنِ‌ۛۙ‏﴾
২) এই সুস্পষ্ট কিতাবের শপথ,  
﴿ اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِىۡ لَيۡلَةٍ مُّبٰرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنۡذِرِيۡنَ‏﴾
৩) আমি এটি এক বরকত ও কল্যাণময় রাতে নাযিল করেছি৷ কারণ, আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম৷ 
﴿ فِيۡهَا يُفۡرَقُ كُلُّ اَمۡرٍ حَكِيۡمٍۙ‏﴾
৪) এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ে বিজ্ঞোচিত ফায়সালা  দেয়া হয়ে থাকে৷ 
﴿ اَمۡرًا مِّنۡ عِنۡدِنَا‌ؕ اِنَّا كُنَّا مُرۡسِلِيۡنَ‌ۚ‏﴾
৫) আমি একজন রসূল পাঠাতে যাচ্ছিলাম, তোমার রবের রহমত স্বরূপ৷ 
﴿ رَحۡمَةً مِّنۡ رَّبِّكَ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُۙ‏﴾
৬) নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী৷  
﴿ رَبِّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَيۡنَهُمَا‌ۘ اِنۡ كُنۡتُمۡ مُّوۡقِنِيۡنَ﴾
৭) তিনি আসমান ও যমীনের মাঝখানের প্রতিটি জিনিসের রব, যদি তোমরা সত্যিই দৃঢ় বিশ্বাস পোষণকারী হও৷  
﴿ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحۡىٖ وَيُمِيۡتُ‌ؕ رَبُّكُمۡ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الۡاَوَّلِيۡنَ﴾
৮) তিনি ছাড়া কোন উপাস্য নেই৷  তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান৷  তোমাদের রব ও তোমাদের পূর্ববর্তীদের রব যারা অতীত হয়ে গিয়েছেন৷  
﴿ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحۡىٖ وَيُمِيۡتُ‌ؕ رَبُّكُمۡ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الۡاَوَّلِيۡنَ﴾
৯) ( কিন্তু বাস্তবে এসব লোকের দৃঢ় বিশ্বাস নেই) বরং তারা নিজেদের সন্দেহের মধ্যে পড়ে খেলছে৷১০ 
﴿ فَارۡتَقِبۡ يَوۡمَ تَاۡتِىۡ السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيۡنٍۙ﴾
১০) বেশ তো! সেই দিনের জন্য অপেক্ষা করো, যে দিন আসমান পরিষ্কার ধোঁয়া নিয়ে আসবে 
﴿ يَغۡشَى النَّاسَ‌ؕ هٰذَا عَذَابٌ اَلِيۡمٌ﴾
১১) এবং তা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে৷ এটা কষ্টদায়ক শাস্তি৷ 
﴿ رَّبَّنَا اكۡشِفۡ عَنَّا الۡعَذَابَ اِنَّا مُؤۡمِنُوۡنَ﴾
১২) (এখন এরা বলে) হে প্রভু, আমাদের ওপর থেকে আযাব সরিয়ে দাও৷ আমরা ঈমান আনবো৷ 
﴿ اَنّٰى لَهُمُ الذِّكۡرٰى وَقَدۡ جَآءَهُمۡ رَسُوۡلٌ مُّبِيۡنٌۙ‏﴾
১৩) কোথায় এদের গাফলতি দূর হচ্ছে? এদের অবস্থা তো এই যে, এদের কাছে ‘রসূলে মুবীন’ এসেছেন৷ ১১ 
﴿ ثُمَّ تَوَلَّوۡا عَنۡهُ وَقَالُوۡا مُعَلَّمٌ مَّجۡنُوۡنٌ‌ۘ‏﴾
১৪) তা সত্ত্বেও এরা তার প্রতি ভ্রুক্ষেপ করেনি এবং বলেছে : এতো শিখিয়ে নেয়া পাগল৷ ১২ 
﴿ اِنَّا كَاشِفُوۡا الۡعَذَابِ قَلِيۡلاً‌ اِنَّكُمۡ عَآٮِٕدُوۡنَ‌ۘ‏﴾
১৫) আমি আযাব কিছুটা সরিয়ে নিচ্ছি৷ এরপরও তোমরা যা আগে করছিলে তাই করবে৷  
﴿ يَوۡمَ نَبۡطِشُ الۡبَطۡشَةَ الۡكُبۡرٰى‌ۚ اِنَّا مُنۡتَقِمُوۡنَ‏﴾
১৬) যেদিন আমি বড় আঘাত করবো, সেদিন আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবো৷১৩ 
﴿ وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُوۡلٌ كَرِيۡمٌۙ‏﴾
১৭) আমি এর আগে ফেরাউনের কওমকেও এই পরীক্ষায় ফেলেছিলাম ৷তাদের কাছে একজন সম্ভ্রান্ত রসূল এসেছিলেন৷১৪ 
﴿ اَنۡ اَدُّوۡۤا اِلَىَّ عِبَادَ اللّٰهِ‌ؕ اِنِّىۡ لَكُمۡ رَسُوۡلٌ اَمِيۡنٌۙ﴾
১৮) তিনি বললেন :১৫  আল্লাহর বান্দাদেরকে আমার কাছে সোপর্দ করো৷ ১৬ আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল৷ ১৭ 
﴿ وَاَنۡ لَّا تَعۡلُوۡا عَلَى اللّٰهِ‌ۚ اِنِّىۡۤ اٰتِيۡكُمۡ بِسُلۡطٰنٍ مُّبِيۡنٍ﴾
১৯) আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না৷ আমি তোমাদের কাছে (আমার নিযুক্তির) স্পষ্ট সনদ পেশ করছি৷১৮ 
﴿ وَاِنِّىۡ عُذۡتُ بِرَبِّىۡ وَرَبِّكُمۡ اَنۡ تَرۡجُمُوۡنِ‏﴾
২০) তোমরা আমার ওপরে হামলা করে বসবে, এ ব্যাপার আমি আমার ও তোমাদের রবে আশ্রয় নিয়েছি৷ 
﴿ وَاِنۡ لَّمۡ تُؤۡمِنُوۡا لِىۡ فَاعۡتَزِلُوۡنِ﴾
২১) তোমরা যদি আমার কথা না মানো, তাহলে আমাকে আঘাত করা থেকে বিরত থাকো৷১৯ 
﴿ فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰٓؤُلَآءِ قَوۡمٌ مُّجۡرِمُوۡنَ‏﴾
২২) অবশেষে তিনি তাঁর রবকে ডেকে বললেন, এসব লোক অপরাধী৷২০ 
﴿ فَاَسۡرِ بِعِبَادِىۡ لَيۡلاً اِنَّكُمۡ مُّتَّبَعُوۡنَۙ‏﴾
২৩) (জবাব দেয়া হলো) বেশ তাহলে রাতের মধ্যেই আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো৷ ২১ তোমাদের পিছু ধাওয়া করা হবে৷২২ 
﴿ وَاتۡرُكِ الۡبَحۡرَ رَهۡوًا‌ؕ اِنَّهُمۡ جُنۡدٌ مُّغۡرَقُوۡنَ‏﴾
২৪) সমুদ্রকে আপন অবস্থায় উন্মুক্ত থাকতে দাও৷ এই পুরো সেনাবাহিনী নিমজ্জিত হবে৷ ২৩ 
﴿كَمۡ تَرَكُوۡا مِنۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍۙ‏﴾
২৫) কত বাগ-বাগিচা, ঝর্ণাধারা,  
﴿ وَّزُرُوۡعٍ وَّمَقَامٍ كَرِيۡمٍۙ‏﴾
২৬) ফসল ও জমকালো প্রাসাদ তারা ছেড়ে গিয়েছে৷  
﴿ وَّنَعۡمَةٍ كَانُوۡا فِيۡهَا فٰكِهِيۡنَۙ‏﴾
২৭) তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইলো যা নিয়ে তারা ফুর্তিতে মেতে থাকতো৷  
﴿ كَذٰلِكَ‌ وَاَوۡرَثۡنٰهَا قَوۡمًا اٰخَرِيۡنَ﴾
২৮) এই হয়েছে তাদের পরিনাম৷ আমি অন্যদেরকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি৷ ২৪ 
﴿ فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ السَّمَآءُ وَالۡاَرۡضُ وَمَا كَانُوۡا مُنۡظَرِيۡنَ﴾
২৯) অতপর না আসমান তাদের জন্য কেঁদেছে না যমীন ২৫ এবং সামান্যতম অবকাশও তাদের দেয়া হয়নি৷  
﴿ وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِىۡۤ اِسۡرآءِيۡلَ مِنَ الۡعَذَابِ الۡمُهِيۡنِۙ‏﴾
৩০) এভাবে আমি বন্দি বনী ইসরাঈলদের কঠিন অপমানজনক আযাব, ফেরাউন ২৬ থেকে নাযাত দিয়েছিলাম৷  
﴿ مِنۡ فِرۡعَوۡنَ‌ؕ اِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الۡمُسۡرِفِيۡنَ﴾
৩১) সীমালংঘনকারীদের মধ্যে সে ছিল প্রকৃতই উচ্চ পর্যায়ের লোক৷২৭ 
﴿ وَلَقَدِ اخۡتَرۡنٰهُمۡ عَلٰى عِلۡمٍ عَلَى الۡعٰلَمِيۡنَ‌ۚ‏﴾
৩২) তাদের অবস্থা জেনে শুনেই আমি দুনিয়ার অন্য সব জাতির ওপর তাদের অগ্রাধিকার দিয়েছিলাম৷২৮ 
﴿ وَاٰتَيۡنٰهُمۡ مِّنَ الۡاٰيٰتِ مَا فِيۡهِ بَلٰٓؤٌا مُّبِيۡنٌ‏﴾
৩৩) তাদেরকে এমন সব নিদর্শন দেখিয়েছিলাম যার মধ্যে সুস্পষ্ট পরীক্ষা ছিল৷২৯ 
﴿ اِنَّ هٰٓؤُلَآءِ لَيَقُوۡلُوۡنَۙ‏﴾
৩৪) এরা বলে : আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই৷  
﴿ اِنۡ هِىَ اِلَّا مَوۡتَتُنَا الۡاُوۡلٰى وَمَا نَحۡنُ بِمُنۡشَرِيۡنَ﴾
৩৫) এরপর আমাদের পুনরায় আর উঠানো হবে না৷ ৩০ 
﴿ فَاۡتُوۡا بِاٰبَآٮِٕنَاۤ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ﴾
৩৬) “যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের বাপ-দাদাদের জীবিত করে আনো”৷ ৩১ 
﴿ اَهُمۡ خَيۡرٌ اَمۡ قَوۡمُ تُبَّعٍۙ وَّالَّذِيۡنَ مِنۡ قَبۡلِهِمۡ‌ؕ اَهۡلَكۡنٰهُمۡ‌ اِنَّهُمۡ كَانُوۡا مُجۡرِمِيۡنَ‏﴾
৩৭) ‘এরাই উত্তম না তুব্বা’ কওম ৩২ এবং তাদের পূর্ববর্তী লোকেরা? আমি তাদের ধ্বংস করেছিলাম৷ কারণ তারা অপরাধী হয়ে গিয়েছিলো৷৩৩ 
﴿ وَمَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لٰعِبِيۡنَ﴾
৩৮) আমি এ আসমান ও যমীন এবং এর কাছের সমস্ত জিনিস খেলাচ্ছলে তৈরি করিনি৷ 
﴿ مَا خَلَقۡنٰهُمَاۤ اِلَّا بِالۡحَقِّ وَلٰكِنَّ اَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُوۡنَ﴾
৩৯) এসবই আমি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি৷ কিন্তু অধিকাংশ লোকই জানে না৷ ৩৪ 
﴿ اِنَّ يَوۡمَ الۡفَصۡلِ مِيۡقَاتُهُمۡ اَجۡمَعِيۡنَۙ﴾
৪০) এদের সবার পুনরুজ্জীবনের জন্য নির্ধারিত সময়টিই এদের ফায়সালার দিন৷ ৩৫ 
﴿ يَوۡمَ لَا يُغۡنِىۡ مَوۡلًى عَنۡ مَّوۡلًى شَيۡـًٔا وَّلَا هُمۡ يُنۡصَرُوۡنَۙ‏﴾
৪১) সেটি এমন দিন যেদিন কোন নিকটতম প্রিয়জনও ৩৬ কোন নিকটতম প্রিয়জনের কাজে আসবে না  
﴿ اِلَّا مَنۡ رَّحِمَ اللّٰهُ‌ؕ اِنَّهٗ هُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴾
৪২) এবং আল্লাহ যাকে রহমত দান করবেন সে ছাড়া তারা কোথাও থেকে কোন সাহায্য লাভ করবে না৷ তিনি মহাপরাক্রমশালী ও অত্যন্ত দয়াবান৷৩৭ 
﴿ اِنَّ شَجَرَتَ الزَّقُّوۡمِۙ‏﴾
৪৩) ‘যাককূম ৩৮ 
﴿ طَعَامُ الۡاَثِيۡمِ‌‌ۛ ‌ ۖ‌ۚ‏﴾
৪৪) গাছ হবে গোনাগারদের খাদ্য৷ 
﴿ كَالۡمُهۡلِ‌ ۛ‌ۚ يَغۡلِىۡ فِىۡ الۡبُطُوۡنِۙ‏﴾
৪৫) তেলের তলানির মত৷ ৩৯ 
﴿ كَغَلۡىِ الۡحَمِيۡمِ﴾
৪৬) পেটের মধ্যে এমনভাবে উথলাতে থাকবে যেমন ফুটন্তপানি উথলায়৷ 
﴿ خُذُوۡهُ فَاعۡتِلُوۡهُ اِلٰى سَوَآءِ الۡجَحِيۡمِ‌ۖ‏﴾
৪৭) পাকড়াও করো একে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মধ্যখানে৷ 
﴿ ثُمَّ صُبُّوۡا فَوۡقَ رَاۡسِهٖ مِنۡ عَذَابِ الۡحَمِيۡمِؕ‏﴾
৪৮) তারপর ঢেলে দাও তার মাথার ওপর ফুটন্ত পানির আযাব৷  
﴿ ذُقۡ ۙ‌ۚ اِنَّكَ اَنۡتَ الۡعَزِيۡزُ الۡكَرِيۡمُ﴾
৪৯) এখন এর মজা চাখো৷ তুমি বড় সম্মানী ব্যক্তি কিনা, তাই৷ 
﴿ اِنَّ هٰذَا مَا كُنۡتُمۡ بِهٖ تَمۡتَرُوۡنَ‏﴾
৫০) এটা সেই জিনিস যার আমার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে৷ 
﴿ اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ مَقَامٍ اَمِيۡنٍۙ﴾
৫১) আল্লাহভীরু লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে ৪০ 
﴿ فِىۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍ ۙ‌ۚ‏﴾
৫২) বাগান ও ঝর্ণা ঘেরা জায়গায়৷ 
﴿ يَلۡبَسُوۡنَ مِنۡ سُنۡدُسٍ وَّاِسۡتَبۡرَقٍ مُّتَقٰبِلِيۡنَ﴾
৫৩) তারা রেশম ও মখমলের ৪১ পোশাক পরে সামনাসামনি বসবে৷  
﴿ كَذٰلِكَ وَزَوَّجۡنٰهُمۡ بِحُوۡرٍ عِيۡنٍ﴾
৫৪) এটা হবে তাদের অবস্থা৷ আমি সুন্দরী হরিণ নয়না ৪২ নারীদের সাথে তাদের বিয়ে দেবো৷ 
﴿ يَدۡعُوۡنَ فِيۡهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيۡنَۙ﴾
৫৫) সেখানে তারা নিশ্চিন্তে মনের সুখে সবরকম সুস্বাদু জিনিস চেয়ে চেয়ে নেবে৷ ৪৩ 
﴿ لَا يَذُوۡقُوۡنَ فِيۡهَا الۡمَوۡتَ اِلَّا الۡمَوۡتَةَ الۡاُوۡلٰى‌ ۚ وَوَقٰٮهُمۡ عَذَابَ الۡجَحِيۡمِۙ‏﴾
৫৬) সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ চাখবে না৷  
﴿ فَضۡلاً مِّنۡ رَّبِّكَ‌ؕ ذٰلِكَ هُوَ الۡفَوۡزُ الۡعَظِيۡمُ﴾
৫৭) তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিলো তা তো এসেই গেছে৷ আর আল্লাহ তাঁর করুনায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন৷ ৪৪ এটাই বড় সফলতা৷ 
﴿ فَاِنَّمَا يَسَّرۡنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُوۡنَ﴾
৫৮) হে নবী, আমি এই কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে এই লোকেরা উপদেশ গ্রহণ করে৷  
﴿ فَارۡتَقِبۡ اِنَّهُمۡ مُّرۡتَقِبُوۡنَ﴾
৫৯) এখন তুমিও অপেক্ষা করো, এরাও অপেক্ষা করছে৷ ৪৫