সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আন নাজম
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿وَالنَّجۡمِ اِذَا هَوٰىۙ﴾
১) তারকারাজির শপথ যখন তা অস্তমিত হলো৷ 
﴿ مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوٰى﴾
২) তোমার বন্ধু  পথভ্রষ্ট হয়নি বা বিপথগামীও হয়নি৷  
﴿ وَمَا يَنۡطِقُ عَنِ الۡهَوٰىؕ﴾
৩) সে নিজের খেয়াল খুশীমত কথা বলে না৷ 
﴿نۡ هُوَ اِلَّا وَحۡىٌ يُّوۡحٰىۙ‏﴾
৪) যা তার কাছে নাযিল করা হয় তা অহী ছাড়া আর কিছুই নয়৷  
﴿ عَلَّمَهٗ شَدِيۡدُ الۡقُوٰىۙ﴾
৫) তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে,  যে অত্যন্ত জ্ঞানী৷  
﴿ ذُوۡ مِرَّةٍؕ فَاسۡتَوٰىۙ‏﴾
৬) সে সামনে এসে দাঁড়ালো৷  
﴿ ذُوۡ مِرَّةٍؕ فَاسۡتَوٰىۙ‏﴾
৭) তখন সে উঁচু দিগন্তে ছিল৷  
﴿ ثُمَّ دَنَا فَتَدَلّٰىۙ﴾
৮) তারপর কাছে এগিয়ে এলো এবং ওপরে শূন্যে ঝুলে রইলো৷  
﴿ فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ اَوۡ اَدۡنٰى‌ۚ‏﴾
৯) অতপর তাদের মাঝে মুখোমুখি দু’টি ধনুকের জ্যা-এর মত কিংবা তার চেয়ে কিছু কম ব্যবধান রাইলো৷  
﴿ فَاَوۡحَىٰۤ اِلَىٰ عَبۡدِهٖ مَاۤ اَوۡحٰىؕ﴾
১০) তখন আল্লাহর বান্দাকে যে অহী পৌছানোর ছিল তা সে পৌছিয়ে দিল৷  
﴿ فَاَوۡحَىٰۤ اِلَىٰ عَبۡدِهٖ مَاۤ اَوۡحٰىؕ﴾
১১) দৃষ্টি যা দেখলো মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করলো না৷১০ 
﴿ اَفَتُمٰرُوۡنَهٗ عَلَىٰ مَا يَرٰى﴾
১২) যা সে নিজের চোখে দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো? 
﴿ وَلَقَدۡ رَاٰهُ نَزۡلَةً اُخۡرٰىۙ‏﴾
১৩) পুনরায় আর একবার সে তাকে  
﴿ عِنۡدَ سِدۡرَةِ الۡمُنۡتَهٰى﴾
১৪) সিদরাতুল মুনতাহার কাছে দেখেছে৷  
﴿ عِنۡدَهَا جَنَّةُ الۡمَاۡوٰى﴾
১৫) যার সন্নিকটেই জান্নাতুল মা’ওয়া অবস্থিত৷ ১১ 
﴿اِذۡ يَغۡشَى السِّدۡرَةَ مَا يَغۡشٰىۙ﴾
১৬) সে সময় সিদরাকে আচ্ছাদিত করছিলো এক আচ্ছাদনকারী জিনিস৷ ১২ 
﴿ مَا زَاغَ الۡبَصَرُ وَمَا طَغٰى﴾
১৭) দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি৷ ১৩ 
﴿ لَقَدۡ رَاٰى مِنۡ اٰيٰتِ رَبِّهِ الۡكُبۡرٰى﴾
১৮) সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ দেখেছে৷ ১৪ 
﴿ اَفَرَءَيۡتُمُ اللّٰتَ وَالۡعُزّٰىۙ‏﴾
১৯) এখন একটু বলতো, তোমরা কি কখনো এ লাত, এ উযযা  
﴿ وَمَنٰوةَ الثَّالِثَةَ الۡاُخۡرٰى‏﴾
২০) এবং তৃতীয় আরো একজন দেবতা মানাতের প্রকৃত অবস্থা সম্পর্কে গভীর ভাবে চিন্তা-ভাবনা করে দেখেছো?১৫ 
﴿ اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الۡاُنۡثٰى﴾
২১) তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য ?১৬ 
﴿ تِلۡكَ اِذًا قِسۡمَةٌ ضِيۡزٰى﴾
২২) তাহলে এটা অত্যন্ত প্রতারণামূলক বন্টন৷  
﴿ اِنۡ هِىَ اِلَّاۤ اَسۡمَآءٌ سَمَّيۡتُمُوۡهَاۤ اَنۡتُمۡ وَاٰبَآؤُكُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰهُ بِهَا مِنۡ سُلۡطٰنٍ‌ؕ اِنۡ يَّتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهۡوَى الۡاَنۡفُسُ‌ۚ وَلَقَدۡ جَآءَهُمۡ مِّنۡ رَّبِّهِمُ الۡهُدٰىؕ﴾
২৩) প্রকৃতপক্ষে এসব তোমাদের বাপ দাদাদের রাখা নাম ছাড়া আর কিছুই না৷ এজন্য আল্লাহ কোন সনদপত্র নাযিল করেননি৷ ১৭ প্রকৃত ব্যাপার হচ্ছে, মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে৷ ১৮ অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হিদায়াত এসেছে৷১৯ 
﴿ اَمۡ لِلۡاِنۡسٰنِ مَا تَمَنّٰى ‌ۖ‏﴾
২৪) মানুষ যা চায় তাই কি তার জন্য ঠিক? ২০ 
﴿ فَلِلّٰهِ الۡاٰخِرَةُ وَالۡاُوۡلٰى‏﴾
২৫) দুনিয়া ও আখেরাতের মালিক তো একমাত্র আল্লাহ৷  
﴿ وَكَمۡ مِّنۡ مَّلَكٍ فِىۡ السَّمٰوٰتِ لَا تُغۡنِىۡ شَفٰعَتُهُمۡ شَيۡـًٔا اِلَّا مِنۡۢ بَعۡدِ اَنۡ يَّاۡذَنَ اللّٰهُ لِمَنۡ يَّشَآءُ وَيَرۡضٰى‏﴾
২৬) আসমানে তো কত ফেরেশতা আছে যাদের সুপারিশও কোন কাজে আসতে পারে না যতক্ষণ না আল্লাহ নিজ ইচ্ছায় যাকে খুশী তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন৷ ২১ 
﴿ اِنَّ الَّذِيۡنَ لَا يُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَةِ لَيُسَمُّوۡنَ الۡمَلٰٓٮِٕكَةَ تَسۡمِيَةَ الۡاُنۡثٰى﴾
২৭) কিন্তু যারা আখেরাত মানে না তারা ফেরেশতাদেরকে দেবীদের নামে নামকরণ করে৷ ২২ 
﴿ وَمَا لَهُمۡ بِهٖ مِنۡ عِلۡمٍ‌ؕ اِنۡ يَّتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ‌ۚ وَاِنَّ الظَّنَّ لَا يُغۡنِىۡ مِنَ الۡحَقِّ شَيۡـًٔا﴾
২৮) অথচ এ ব্যাপারে তাদের কোন জ্ঞানই নেই৷ তারা কেবলই বদ্ধমূল ধারণার অনুসরণ করছে৷ ২৩ আর ধারণা কখনো জ্ঞানের প্রয়োজন পূরণে কোন কাজে আসতে পারে না৷  
﴿ فَاَعۡرِضۡ عَنۡ مَّنۡ تَوَلّٰى ۙ عَنۡ ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ اِلَّا الۡحَيٰوةَ الدُّنۡيَا﴾
২৯) সুতরাং হে নবী, যে আমার উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় ২৪ এবং দুনিয়ার জীবন ছাড়া যার আর কোন কাম্য নেই তাকে তার আপন অবস্থায় ছেড়ে দাও৷ ২৫ 
﴿ ذٰلِكَ مَبۡلَغُهُمۡ مِّنَ الۡعِلۡمِ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِيۡلِهٖ ۙ وَهُوَ اَعۡلَمُ بِمَنِ اهۡتَدٰى﴾
৩০) এদের ২৬ জ্ঞানের দৌড় এতটুকুই৷২৭  তোমরা রবই অধিক জানেন-কে তাঁর পথ ছেড়ে বিপথগামী হয়েছে আর কে সঠিক পথে আছে৷  
﴿ وَلِلّٰهِ مَا فِىۡ السَّمٰوٰتِ وَمَا فِىۡ الۡاَرۡضِۙ لِيَجۡزِىَ الَّذِيۡنَ اَسَآءُوۡا بِمَا عَمِلُوۡا وَيَجۡزِىَ الَّذِيۡنَ اَحۡسَنُوۡا بِالۡحُسۡنَى‌ۚ‏﴾
৩১) যমীন ও আসমানের প্রতিটি জিনিসের মালিক একমাত্র আল্লাহ ২৮ -যাতে ২৯ আল্লাহ অন্যায়কারীদেরকে তাদের কাজের প্রতিদান দেন এবং যারা ভাল নীতি ও আচরণ গ্রহণ করেছে তাদের উত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করেন৷ 
﴿ اَلَّذِيۡنَ يَجۡتَنِبُوۡنَ كَبٰٓٮِٕرَ الۡاِثۡمِ وَالۡفوَاحِشَ اِلَّا اللَّمَمَ‌ؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الۡمَغۡفِرَةِ‌ؕ هُوَ اَعۡلَمُ بِكُمۡ اِذۡ اَنۡشَاَكُمۡ مِّنَ الۡاَرۡضِ وَاِذۡ اَنۡتُمۡ اَجِنَّةٌ فِىۡ بُطُوۡنِ اُمَّهٰتِكُمۡ‌ۚ فَلَا تُزَكُّوۡۤا اَنۡفُسَكُمۡ‌ ؕ هُوَ اَعۡلَمُ بِمَنِ اتَّقٰى‏﴾
৩২) যারা বড় বড় গোনাহ ৩০ এবং প্রকাশ্য ও সর্বজনবিদিত অশ্লীল কাজ৩১ থেকে বিরত থাকে -তবে ছোটখাট ক্রুটি -বিচ্যুতি হওয়া ভিন্ন কথা৩২ -নিশ্চয়ই তোমার রবের ক্ষমাশীলতা অনেক ব্যাপক৷ ৩৩ যখন তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন৷ এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ আকারে ছিলে তখন থেকে তিনি তোমাদের জানেন৷ অতএব তোমরা নিজেদের পবিত্রতার দাবী করো না৷ সত্যিকার মুত্তাকী কে তা তিনিই ভাল জানেন৷  
﴿ اَفَرَءَيۡتَ الَّذِىۡ تَوَلّٰىۙ‏﴾
৩৩) হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে আল্লাহর পথ থেকে ফিরে গিয়েছে  
﴿ وَاَعۡطٰى قَلِيۡلاً وَّاَكۡدٰى﴾
৩৪) এবং সামান্য মাত্র দিয়ে ক্ষান্ত হয়েছে?৩৪ 
﴿ اَعِنۡدَهٗ عِلۡمُ الۡغَيۡبِ فَهُوَ يَرٰى﴾
৩৫) তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে? ৩৫ 
﴿ اَمۡ لَمۡ يُنَبَّاۡ بِمَا فِىۡ صُحُفِ مُوۡسٰىۙ﴾
৩৬) তার কাছে কি মূসার সহীফাসমূহের কোন খবর পৌছেনি? আর আনুগত্যের পরম পরাকাষ্ঠা দেখিয়েছে ৩৬ 
﴿ وَاِبۡرٰهِيۡمَ الَّذِىۡ وَفّٰٓىۙ﴾
৩৭) সে ইবরাহীম তার সহীফাসমূহের কথাও কি পৌছেনি? 
﴿ اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزۡرَ اُخۡرٰىۙ‏﴾
৩৮) একথা যে, “কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না৷ ”৩৭ 
﴿ وَاَنۡ لَّيۡسَ لِلۡاِنۡسٰنِ اِلَّا مَا سَعٰىۙ﴾
৩৯) একথা যে, “মানুষ যে চেষ্টা সাধনা করে তা ছাড়া তার আর কিছুই প্রাপ্য নেই৷ ৩৮ 
﴿ وَاَنَّ سَعۡيَهٗ سَوۡفَ يُرٰى﴾
৪০) একথা যে, “তার চেষ্টা-সাধনা অচিরেই মূল্যায়ণ করা হবে৷ ৩৯ 
﴿ ثُمَّ يُجۡزٰٮهُ الۡجَزَآءَ الۡاَوۡفٰىۙ﴾
৪১) এবং তাকে তার পুরো প্রতিদান দেয়া হবে৷ ” 
﴿ وَاَنَّ اِلٰى رَبِّكَ الۡمُنۡتَهٰىۙ‏﴾
৪২) একথা যে, “শেষ পর্যন্ত তোমার রবের কাছেই পৌছতে হবে৷ ” 
﴿ وَاَنَّهٗ هُوَ اَضۡحَكَ وَاَبۡكٰىۙ﴾
৪৩) একথা যে, “তিনিই হাসিয়েছেন এবং তিনিই কাঁদিয়েছেন৷ ”৪০ 
﴿ وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحۡيَاۙ﴾
৪৪) একথা যে, “তিনিই মৃত্যু দিয়েছেন এবং তিনিই জীবন দান করেছেন৷ ” 
﴿ وَاَنَّهٗ خَلَقَ الزَّوۡجَيۡنِ الذَّكَرَ وَالۡاُنۡثٰىۙ‏﴾
৪৫) একথা যে, “তিনিই পুরুষ ও নারী রূপে জোড়া সৃষ্টি করেছেন৷ ” 
﴿ مِنۡ نُّطۡفَةٍ اِذَا تُمۡنٰى‏﴾
৪৬) -এক ফোটা শুক্রের সাহায্যে যখন তা নিক্ষেপ করা হয়৷ ”৪১ 
﴿ وَاَنَّ عَلَيۡهِ النَّشۡاَةَ الۡاُخۡرٰىۙ‏﴾
৪৭) একথা যে, “পুনরায় জীবন দান করাও তাঁরই কাজ৷ ”৪২ 
﴿ وَاَنَّهٗ هُوَ اَغۡنَىٰ وَاَقۡنٰىۙ﴾
৪৮) একথা যে, “তিনিই সম্পদশালী করেছেন এবং স্থায়ী সম্পদ দান করেছেন৷ ”৪৩ 
﴿ وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعۡرٰىۙ‏﴾
৪৯) একথা যে, “তিনিই শে’রার রব৷ ”৪৪ 
﴿ وَاَنَّهٗۤ اَهۡلَكَ عَادًا الۡاُوۡلٰىۙ‏﴾
৫০) আর একথাও যে, তিনিই প্রথম আদকে ৪৫ ধ্বংস করেছেন  
﴿ وَثَمُوۡدَا فَمَاۤ اَبۡقٰىۙ﴾
৫১) এবং সামূদকে এমনভাবে নিশ্চিহ্ন করেছেন যে, কাউকে অবশিষ্ট রাখেননি৷ 
﴿ وَقَوۡمَ نُوۡحٍ مِّنۡ قَبۡلُ‌ؕ اِنَّهُمۡ كَانُوۡا هُمۡ اَظۡلَمَ وَاَطۡغٰىؕ‏﴾
৫২) তাদের পূর্বে তিনি নূহের কওমকে ধ্বংস করেছেন৷ কারণ, তারা আসলেই বড় অত্যাচারী ও অবাধ্য লোক ছিল৷  
﴿ وَالۡمُؤۡتَفِكَةَ اَهۡوٰىۙ﴾
৫৩) তিনি উল্টে দেয়া জনপদকেও উঠিয়ে নিক্ষেপ করেছেন৷  
﴿ فَغَشّٰٮهَا مَا غَشّٰى‌ۚ﴾
৫৪) তারপর ঐগুলোকে আচ্ছাদিত করে দিল তাই যা (তোমরা জানো যে কি) আচ্ছাদিত করেছিলো৷ ৪৬ 
﴿ فَبِاَىِّ اٰلَآءِ رَبِّكَ تَتَمَارٰى‏﴾
৫৫) তাই, ৪৭ হে শ্রোতা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে? ৪৮ 
﴿ هٰذَا نَذِيۡرٌ مِّنَ النُّذُرِ الۡاُوۡلٰٓى﴾
৫৬) এটি একটি সাবধান বাণী-ইতিপূর্বে আগত সাবধান বাণীসমূহের মধ্য থেকে৷ ৪৯ 
﴿ اَزِفَتِ الۡاٰزِفَةُ﴾
৫৭) আগমনকারী মুহূর্ত অতি সন্নিকটবর্তী হয়েছে৷ ৫০ 
﴿لَيۡسَ لَهَا مِنۡ دُوۡنِ اللّٰهِ كَاشِفَةٌؕ‏﴾
৫৮) আল্লাহ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই৷ ৫১ 
﴿ اَفَمِنۡ هٰذَا الۡحَدِيۡثِ تَعۡجَبُوۡنَۙ﴾
৫৯) তাহলে কি এসব কথা শুনেই তোমরা বিস্ময় প্রকাশ করছো?৫২ 
﴿ وَتَضۡحَكُوۡنَ وَلَا تَبۡكُوۡنَۙ﴾
৬০) হাসছো কিন্তু কাঁদছো না? ৫৩ 
﴿ وَاَنۡتُمۡ سٰمِدُوۡنَ﴾
৬১) আর গান-বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছো? ৫৪ 
﴿ فَاسۡجُدُوۡا لِلّٰهِ وَاعۡبُدُوۡا ۩﴾
৬২) আল্লাহর সামনে মাথা নত কর এবং তাঁর ইবাদাত করতে থাকো৷ ৫৫