সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
নূহ
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿اِنَّاۤ اَرۡسَلۡنَا نُوۡحًا اِلٰى قَوۡمِهٖۤ اَنۡ اَنۡذِرۡ قَوۡمَكَ مِنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِيَهُمۡ عَذَابٌ اَلِيۡمٌ‏﴾
১) আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম (এ নির্দেশ দিয়ে) যে , একটি কষ্টদায়ক আযাব আসার আগেই তুমি তাদেরকে সাবধান করে দাও ৷ 
﴿ قَالَ يٰقَوۡمِ اِنِّىۡ لَكُمۡ نَذِيۡرٌ مُّبِيۡنٌۙ‏‏﴾
২) সে বললো, হে আমার জাতি ,আমি তোমাদের জন্য একজন সতর্ককারী  
﴿ اَنِ اعۡبُدُوۡا اللّٰهَ وَاتَّقُوۡهُ وَاَطِيۡعُوۡنِۙ‏﴾
৩) (বার্তাবাহক , আমি তোমাদের জানিয়ে দিচ্ছি) যে, তোমরা আল্লাহর ইবাদাত করো, তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো,  
﴿‏ يَغۡفِرۡ لَكُمۡ مِّنۡ ذُنُوۡبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا يُؤَخَّرُ‌‌ۘ لَوۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ﴾
৪) আল্লাহ তোমাদের গোনাহ মাফ করে দেবেন   এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেবেন৷   প্রকৃত ব্যাপার হলো, আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যায় তখন তা থেকে বাঁচা যায় না৷  আহ্! যদি তোমরা তা জানতে৷  
﴿‏ قَالَ رَبِّ اِنِّىۡ دَعَوۡتُ قَوۡمِىۡ لَيۡلاً وَّنَهَارًاۙ‏﴾
৫) সে   বললোঃ হে আমার বর, আমি আমার কওমের লোকদের রাতদিন আহবান করেছি৷  
﴿ فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِىۡۤ اِلَّا فِرَارًا‏‏﴾
৬) কিন্তু আমার আহবান তাদের দূরে সরে যাওয়াকে কেবল বাড়িয়েই তুলেছে৷  
﴿ وَاِنِّىۡ كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوۡۤا اَصَابِعَهُمۡ فِىۡۤ اٰذَانِهِمۡ وَاسۡتَغۡشَوۡا ثِيَابَهُمۡ وَاَصَرُّوۡا وَاسۡتَكۡبَرُوۡا اسۡتِكۡبَارًا‌ۚ‏‏﴾
৭) তুমি যাতে তাদের ক্ষমা করে দাও   এ উদ্দেশ্যে আমি যখনই তাদের আহবান করেছি তখনই তারা কানে আঙুল দিয়েছে, ১০   এবং কাপড় দিয়ে মুখ ঢেলে নিয়েছে, নিজেদের আচরণে অনড় থেকেছে এবং অতি মাত্রায় ঔদ্ধত্য প্রকাশ করেছে৷ ১১  
﴿‏ ثُمَّ اِنِّىۡ دَعَوۡتُهُمۡ جِهَارًاۙ﴾
৮) অতপর আমি তাদেরকে উচ্চকণ্ঠে আহবান জানিয়েছি৷  
﴿ ثُمَّ اِنِّىۡۤ اَعۡلَنۡتُ لَهُمۡ وَاَسۡرَرۡتُ لَهُمۡ اِسۡرَارًاۙ‏‏﴾
৯) তারপর প্রকাশ্যে তাদের কাছে তাবলীগ করেছি এবং গোপনে চুপে চুপে বুঝিয়েছি৷  
﴿ فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّكُمۡؕ اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ‏‏﴾
১০) আমি বলেছি তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও ৷ নিসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল৷  
﴿‏ يُّرۡسِلِ السَّمَآءَ عَلَيۡكُمۡ مِّدۡرَارًاۙ‏﴾
১১) তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন৷  
﴿ وَّيُمۡدِدۡكُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِيۡنَ وَيَجۡعَل لَّكُمۡ جَنّٰتٍ وَّيَجۡعَل لَّكُمۡ اَنۡهٰرًاؕ‏‏﴾
১২) সম্পদ ও সন্তান-সন্তুতি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন আর নদী-নালা প্রবাহিত করে দিবেন৷ ১২  
﴿‏ مَّا لَكُمۡ لَا تَرۡجُوۡنَ لِلّٰهِ وَقَارًا‌ۚ‏﴾
১৩) তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আছে বলে মনে করছো না৷ ১৩  
﴿‏ وَقَدۡ خَلَقَكُمۡ اَطۡوَارًا‏﴾
১৪) অথচ তিনিই তোমাদের পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন৷ ১৪  
﴿ اَلَمۡ تَرَوۡا كَيۡفَ خَلَقَ اللّٰهُ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًاۙ‏‏﴾
১৫) তোমরা কি দেখ না, আল্লাহ কিভাবে সাত স্তরে বিন্যাস্ত করে আসমান সৃষ্টি করেছেন?  
﴿ وَجَعَلَ الۡقَمَرَ فِيۡهِنَّ نُوۡرًاۙ وَّجَعَلَ الشَّمۡسَ سِرَاجًا‏‏﴾
১৬) ওগুলোর মধ্যে চাঁদকে আলো এবং সূর্যকে প্রদীপ হিসেবে স্থাপন করেছেন৷  
﴿ وَاللّٰهُ اَنۡۢبَتَكُمۡ مِّنَ الۡاَرۡضِ نَبَاتًاۙ‏‏﴾
১৭) আল্লাহ তা"আলা তোমাদেরকে মাটি থেকে বিস্ময়কর রূপে উৎপন্ন করেছেন৷ ১৫  
﴿ ثُمَّ يُعِيۡدُكُمۡ فِيۡهَا وَيُخۡرِجُكُمۡ اِخۡرَاجًا‏‏﴾
১৮) আবার এ মাটির মধ্যে তোমাদের ফিরিয়ে নেবেন৷ এবং অকস্মাৎ এ মাটি থেকেই তোমাদের বের করে আনবেন৷  
﴿‏وَاللّٰهُ جَعَلَ لَكُمُ الۡاَرۡضَ بِسَاطًاۙ‏﴾
১৯) আল্লাহ ভূপৃষ্ঠকে তোমাদের জন্য বিছানার মত করে পেতে দিয়েছেন৷  
﴿ لِّتَسۡلُكُوۡا مِنۡهَا سُبُلاً فِجَاجًا‏‏﴾
২০) যেন তোমরা এর প্রশস্ত পথে চলতে পার৷  
﴿ قَالَ نُوۡحٌ رَّبِّ اِنَّهُمۡ عَصَوۡنِىۡ وَاتَّبَعُوۡا مَنۡ لَّمۡ يَزِدۡهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا‌ۚ‏﴾
২১) নূহ বললোঃ হে প্রভু,তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং ঐ সব নেতার অনুসরণ করেছে যারা সম্পদ ও সন্তান-সন্তুতি পেয়ে আরো বেশী ব্যর্থ হয়ে গিয়েছে৷  
﴿ وَمَكَرُوۡا مَكۡرًا كُبَّارًا‌ۚ‏﴾
২২) এসব লোক সাংঘাতিক ষড়যন্ত্র -জাল বিস্তার করে রেখেছে৷ ১৬  
﴿ وَقَالُوۡا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ۙ وَّلَا يَغُوۡثَ وَيَعُوۡقَ وَنَسۡرًا‌ۚ﴾
২৩) তারা বলেছে,তোমরা নিজেদের দেব-দেবীদের কোন অবস্থায় পরিত্যাগ করো না৷ আর ওয়াদ, সুওয়া’আ, ইয়াগুস,ইয়াউক,এবং নাসরকেও ১৭   পরিত্যাগ করো না৷  
﴿ وَقَدۡ اَضَلُّوۡا كَثِيۡرًا‌ ‌ۚ وَّلَا تَزِدِ الظّٰلِمِيۡنَ اِلَّا ضَلٰلاً‏﴾
২৪) অথচ এসব দেব-দেবী বহু লোককে গোমরাহীতে নিক্ষেপ করেছে৷ তুমিও এসব জালেমদের জন্য গোমরাহী ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না৷ ১৮  
﴿ مِّمَّا خَطٓيْئٰتِهِمۡ اُغۡرِقُوۡا فَاُدۡخِلُوۡا نَارًا ۙ فَلَمۡ يَجِدُوۡا لَهُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰهِ اَنۡصَارًا‏﴾
২৫) নিজেদের অপরাধের কারণেই তাদের নিমজ্জিত করা হয়েছিল তারপর আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল৷ ১৯   অতপর তারা আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্য কোন সাহায্যকারী পায়নি৷ ২০  
﴿ وَقَالَ نُوۡحٌ رَّبِّ لَا تَذَرۡ عَلَى الۡاَرۡضِ مِنَ الۡكٰفِرِيۡنَ دَيَّارًا‏﴾
২৬) আর নূহ বললোঃ হে আমার রব, এ কাফেরদের কাউকে পৃথিবীর বুকে বসবাসের জন্য রেখো না৷  
﴿ اِنَّكَ اِنۡ تَذَرۡهُمۡ يُضِلُّوۡا عِبَادَكَ وَلَا يَلِدُوۡۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا‏﴾
২৭) তুমি যদি এদের ছেড়ে দাও তাহলে এরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং এদের বংশে যারাই জন্মলাভ করবে তারাই হবে দুষ্কৃতকারী ও কাফের৷  
﴿ رَّبِّ اغۡفِرۡ لِىۡ وَلِوَالِدَىَّ وَلِمَنۡ دَخَلَ بَيۡتِىَ مُؤۡمِنًا وَّلِلۡمُؤۡمِنِيۡنَ وَالۡمُؤۡمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيۡنَ اِلَّا تَبَارًا‏﴾
২৮) হে আমার রব, আমাকে, আমার পিতা-মাতাকে,যারা মু"মিন হিসেবে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে এবং সব মু"মিন নারী-পুরুষকে ক্ষমা করে দাও৷ জালেমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না৷