সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আল মুতাফফিফীন
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿وَيۡلٌ لِّلۡمُطَفِّفِيۡنَۙ‏﴾
১) ধবংস তাদের জন্য যারা মাপে কম দেয়৷ 
﴿ الَّذِيۡنَ اِذَا اكۡتَالُوۡا عَلَى النَّاسِ يَسۡتَوۡفُوۡنَ‌ۖ‏﴾
২) তাদের অবস্থা এই যে , লোকদের থেকে নেবার সময় পুরোমাত্রায় নেয়  
﴿ وَاِذَا كَالُوۡهُمۡ اَو وَّزَنُوۡهُمۡ يُخۡسِرُوۡنَ﴾
৩) এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়৷ 
﴿ اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَۙ‏﴾
৪) এরা কি চিন্তা করে না , একটি মহাদিবসে  
﴿ لِيَوۡمٍ عَظِيۡمٍۙ﴾
৫) এদেরকে উঠিয়ে আনা হবে ? 
﴿ يَّوۡمَ يَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِيۡنَ﴾
৬) যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামীনের সামনে দাঁড়াবে ৷ 
﴿ كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡفُجَّارِ لَفِىۡ سِجِّيۡنٍؕ‏﴾
৭) কখনো নয় , নিশ্চিতভাবেই পাপীদের আমলনামা কয়েদখানার দফতরে রয়েছে৷ 
﴿ وَمَاۤ اَدۡرٰٮكَ مَا سِجِّيۡنٌ﴾
৮) আর তুমি কি জানো সেই কয়েদখানার দফতরটা কি ? 
﴿ كِتٰبٌ مَّرۡقُوۡمٌؕ‏﴾
৯) একটি লিখিত কিতাব৷  
﴿ وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَۙ‏﴾
১০) সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ধবংস সুনিশ্চিত , 
﴿ الَّذِيۡنَ يُكَذِّبُوۡنَ بِيَوۡمِ الدِّيۡنِؕ‏﴾
১১) যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে ৷ 
﴿ وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعۡتَدٍ اَثِيۡمٍۙ‏﴾
১২) আর সীমালংঘনকারী পাপী ছাড়া কেই একে মিথ্যা বলে না ৷ 
﴿ اِذَا تُتۡلٰى عَلَيۡهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيۡرُ الۡاَوَّلِيۡنَؕ‏﴾
১৩) তাকে যখন আমার আয়াত শুনানো হয়  সে বলে , এ তো আগের কালের গল্প৷ 
﴿ كَلَّا‌ بَلۡۜ رَانَ عَلٰى قُلُوۡبِهِمۡ مَّا كَانُوۡا يَكۡسِبُوۡنَ﴾
১৪) কখনো নয় , বরং এদের খারাপ কাজের জং ধরেছে৷  
﴿ كَلَّاۤ اِنَّهُمۡ عَنۡ رَّبِّهِمۡ يَوۡمَٮِٕذٍ لَّمَحۡجُوۡبُوۡنَ﴾
১৫) কখখনো নয়, নিশ্চিতভাবেই সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে৷  
﴿ ثُمَّ اِنَّهُمۡ لَصَالُوۡا الۡجَحِيۡمِ﴾
১৬) তারপর তারা গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে ৷ 
﴿ ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَ﴾
১৭) এরপর তাদেরকে বলা হবে , এটি সেই জিনিস যাকে তোমরা মিথ্যা বলতে৷  
﴿ كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡاَبۡرَارِ لَفِىۡ عِلِّيِّيۡنَؕ‏﴾
১৮) কখখনো নয় , অবশ্যি নেক লোকদের আমলনামা উন্নত মর্যাদাসম্পন্ন লোকদের দফতরে রয়েছে৷ 
﴿ وَمَاۤ اَدۡرٰٮكَ مَا عِلِّيُّوۡنَؕ﴾
১৯) আর তোমরা কি জানো , এ উন্নত মর্যাদাসম্পন্ন লোকদের দফতরটি কি ? 
﴿كِتٰبٌ مَّرۡقُوۡمٌۙ﴾
২০) এটি একটি লিখিত কিতাব৷  
﴿ يَّشۡهَدُهُ الۡمُقَرَّبُوۡنَؕ﴾
২১) নৈকট্য লাভকারী ফেরেশতারা এর দেখাশুনা করে ৷ 
﴿ اِنَّ الۡاَبۡرَارَ لَفِىۡ نَعِيۡمٍۙ‏﴾
২২) নিসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে৷  
﴿ عَلَى الۡاَرَآٮِٕكِ يَنۡظُرُوۡنَۙ﴾
২৩) উঁচু আসনে বসে দেখতে থাকবে৷  
﴿ تَعۡرِفُ فِىۡ وُجُوۡهِهِمۡ نَضۡرَةَ النَّعِيۡمِ‌ۚ‏﴾
২৪) তাদের চেহারায় তোমরা সচ্ছলতার দীপ্তি অনুভব করবে৷ 
﴿ يُسۡقَوۡنَ مِنۡ رَّحِيۡقٍ مَّخۡتُوۡمٍۙ﴾
২৫) তাদেরকে মোহর করা বিশুদ্ধতম শরাব পান করানো হবে৷ 
﴿خِتٰمُهٗ مِسۡكٌ‌ؕ وَفِىۡ ذٰلِكَ فَلۡيَتَنَافَسِ الۡمُتَنَافِسُوۡنَؕ‏﴾
২৬) তার ওপর মিশক-এর মোহর থাকবে ৷ ১০ যারা অন্যদের ওপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্য প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে৷ 
﴿ وَمِزَاجُهٗ مِنۡ تَسۡنِيۡمٍۙ﴾
২৭) সে শরাবে তাসনীমের১১ মিশ্রণ থাকবে৷ 
﴿ عَيۡنًا يَّشۡرَبُ بِهَا الۡمُقَرَّبُوۡنَ﴾
২৮) এটি একটি ঝরণা, নৈকট্যলাভকারীরা এর পানির সাথে শরাব পান করবে৷ 
﴿ اِنَّ الَّذِيۡنَ اَجۡرَمُوۡا كَانُوۡا مِنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا يَضۡحَكُوۡنَ‌ۖ‏﴾
২৯) অপরাধীরা দুনিয়াতে ঈমানদারদের বিদ্রূপ করতো৷  
﴿ وَاِذَا مَرُّوۡا بِهِمۡ يَتَغَامَزُوۡنَ‌ۖ‏﴾
৩০) তাদের কাছ দিয়ে যাবার সময় চোখ টিপে তাদের দিকে ইশারা করতো৷ 
﴿ وَاِذَا انقَلَبُوۡۤا اِلٰٓى اَهۡلِهِمُ انْقَلَبُوۡا فَكِهِيۡنَ‌ۖ‏﴾
৩১) নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎফুল্ল হয়ে ফিরতো ৷ ১২ 
﴿ وَاِذَا رَاَوۡهُمۡ قَالُوۡۤا اِنَّ هٰٓؤُلَآءِ لَضَآلُّوۡنَۙ﴾
৩২) আর তাদেরকে দেখলে বলতো , এরা হচ্ছে পথভ্রষ্ট৷১৩ 
﴿ وَمَاۤ اُرۡسِلُوۡا عَلَيۡهِمۡ حٰفِظِيۡنَۙ﴾
৩৩) অথচ তাদেরকে এদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি৷১৪ 
﴿ فَالۡيَوۡمَ الَّذِيۡنَ اٰمَنُوۡا مِنَ الۡكُفَّارِ يَضۡحَكُوۡنَۙ‏﴾
৩৪) আজ ঈমানদাররা কাফেরদের ওপর হাসছে৷ 
﴿ عَلَى الۡاَرَآٮِٕكِۙ يَنۡظُرُوۡنَؕ﴾
৩৫) সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখছে৷ 
﴿ هَلۡ ثُوِّبَ الۡكُفَّارُ مَا كَانُوۡا يَفۡعَلُوۡنَ‏﴾
৩৬) কাফেররা তাদের কৃতকর্মের “ সওয়াব” পেয়ে গেলো তো? ১৫