সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আত তারেক
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ﴾
১) কসম আকাশের এবং রাতে আত্মপ্রকাশকারীর৷  
﴿ وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الطَّارِقُۙ﴾
২) তুমি কি জানো ঐ রাতে আত্মপ্রকাশকারী কি ?  
﴿ النَّجۡمُ الثَّاقِبُۙ‏﴾
৩) উজ্জ্বল তারকা ৷  
﴿ اِنۡ كُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَيۡهَا حَافِظٌ﴾
৪) এমন কোন প্রাণ নেই যার ওপর কোন হেফাজতকারী নেই৷ 
﴿ فَلۡيَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَ﴾
৫) কাজেই মানুষ একবার এটাই দেখে নিক কী জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ! 
﴿خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍۙ‏﴾
৬) তাকে সৃষ্টি করা হেয়ছে প্রবলবেগে নিঃসৃত পানি থেকে ,  
﴿ يَخۡرُجُ مِنۡۢ بَيۡنِ الصُّلۡبِ وَالتَّرَآٮِٕبِؕ‏﴾
৭) যা পিঠ ও বুকের হাড়ের মাঝখান দিয়ে বের হয়৷ 
﴿ اِنَّهٗ عَلٰى رَجۡعِهٖ لَقَادِرٌؕ‏﴾
৮) নিশ্চিতভাবেই তিনি ( স্রষ্টা ) তাকে দ্বিতীয় বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন৷ 
﴿ يَوۡمَ تُبۡلَى السَّرَآٮِٕرُۙ﴾
৯) যেদিন গোপন রহস্যের যাচাই বাছাই হবে , 
﴿ فَمَا لَهٗ مِنۡ قُوَّةٍ وَّلَا نَاصِرٍ﴾
১০) সেদিন মানুষের নিজের কোন শক্তি থাকবে না এবং কেউ তার সাহায্যকারী ও হবে না৷  
﴿ وَالسَّمَآءِ ذَاتِ الرَّجۡعِۙ‏﴾
১১) কসম বৃষ্টি বর্ষণকারী আকাশের  
﴿ وَالۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِۙ﴾
১২) এবং ( উদ্ভিদ জন্মাবার সময় ) ফেটে যাওয়া যমীনের ,  
﴿ اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌۙ‏﴾
১৩) এটি মাপাজোকা মীমাংসাকারী কথা ,  
﴿ وَمَا هُوَ بِالۡهَزۡلِ﴾
১৪) হাসি ঠাট্টা নয়৷ 
﴿ اِنَّهُمۡ يَكِيۡدُوۡنَ كَيۡدًاۙ﴾
১৫) এরা কিছু চক্রান্ত করছে  
﴿ وَّاَكِيۡدُ كَيۡدًا‌ ۖ‌ۚ‏﴾
১৬) এবং আমিও একটি কৌশল করছি৷  
﴿ فَمَهِّلِ الۡكٰفِرِيۡنَ اَمۡهِلۡهُمۡ رُوَيۡدًا‏﴾
১৭) কাজেই ছেড়ে দাও , হে নবী ! এ কাফেরদেরকে সামান্য কিছুক্ষণের জন্য এদের অবস্থার ওপর ছেড়ে দাও ৷ ১০